জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. সবাত শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়—
i. প্রাণী ও উদ্ভিদের দেহে ii. জড় বস্তুতে
iii. অক্সিজেনের উপস্থিতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সবাত শ্বসনে কোন অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই–অক্সাইড ও পানি উৎপন্ন করে?
ক. পাইরুভিক অ্যাসিড খ. অ্যাসিটিক অ্যাসিড
গ. অক্সালিক অ্যাসিড ঘ. সালফিউরিক অ্যাসিড
৩. বাতাসে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই–অক্সাইড
গ. সালফার ঘ. মিথেন
৪. ভাজক কোষে কোনটি বেশি থাকে?
ক. নিউক্লিয়াস খ. প্রোটোপ্লাজম
গ. গ্লাইকোলাইসিসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৫. কোন অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই ও পনির উৎপাদিত হয়?
ক. ল্যাকটিক অ্যাসিড খ. ইথানল
গ. অক্সালিক অ্যাসিড ঘ. সালফিউরিক অ্যাসিড
৬. ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংঘটিত হয়?
ক. নিউক্লিয়াসে খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. প্রোটোপ্লাজমে ঘ. সজীব কোষে
৭. শ্বসনের গ্লাইক্লোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
ক. ৪ খ. ৬
গ. ১০ ঘ. ১৮
৮. সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায় নিচের কোনটি?
ক. গ্লাইকোলাইসিস খ. অক্সিজেন
গ. প্রোটোপ্লাজম ঘ. মাইটোকন্ড্রিয়া
৯. পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি?
ক. C2H2O খ. C3H4O3
গ. CH৪O ঘ. C৪H৪O
১০. গ্লুকোজের সংকেত কোনটি?
ক. C6H6O6 খ. C6H12O6
গ. C6H1O6 ঘ. C6H12O
১১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে নির্গত হয় কোনটি?
ক. শর্করা খ. কার্বন
গ. অক্সিজেন ঘ. ইথানল
১২. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকতে পারে?
ক. ৭.৩ কিলোক্যালরি খ. ৮.৩ কিলোক্যালরি
গ. ৯.৩ কিলোক্যালরি ঘ. ৯.৫ কিলোক্যালরি
১৩. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে ?
ক. নিউক্লিয়াসে খ. সাইটোপ্লাজমে
গ. প্রোটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
১৪. কোন বয়সী পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে?
ক. কচি পাতায় খ. সবুজ পাতায়
গ. বৃদ্ধ বয়সী ঘ. মধ্যবয়সী
সঠিক উত্তর
১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা