এসএসসি পরীক্ষা ২০২৬। পদার্থবিজ্ঞান (অধ্যায়–৩)—মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি
পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. একটি সরল দোলককে বিষুবীয় অঞ্চল থেকে নিচের কোন অবস্থানে নিয়ে গেলে দোলকটি সবচেয়ে ধীরে দুলবে?
ক. মেরুতে খ. পাহাড়ের ওপর
গ. চাঁদে ঘ. সমুদ্র সমতলে
২. চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত হবে?
ক. অর্ধেক খ. দ্বিগুণ
গ. চার গুণ ঘ. এক–চতুর্থাংশ
৩. যদি পৃথিবী ও চন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, তাহলে মহাকর্ষীয় বল কত হবে?
ক. অর্ধেক খ. দ্বিগুণ
গ. এক–চতুর্থাংশ ঘ. চার গুণ
৪. মহাকর্ষ বলের মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. LT-2
গ. L3M-1T-2 ঘ. ML2T-2
৫. অভিকর্ষজ ত্বরণ g–এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক. বিষুব অঞ্চলে খ. মেরু অঞ্চলে
গ. সমুদ্র সমতলে ঘ. ক্রান্তীয় অঞ্চলে
৬. ওজনের মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. MLT-1
গ. ML-2T-2 ঘ. M-1LT-2
৭. পৃথিবীর ব্যাসার্ধ প্রায় কত কিলোমিটার?
ক. ৬২০০ km খ. ৬৩০০ km
গ. ৬৪০০ km ঘ. ৬৫০০ km
৮. একটি সরল দোলককে বিষুবীয় অঞ্চল থেকে নিচের কোন অবস্থানে নিয়ে গেলে দোলকটি সবচেয়ে ধীরে দুলবে?
ক. মেরুতে খ. পাহাড়ের ওপর
গ. চাঁদে ঘ. সমুদ্র সমতলে
৯. কোন ধরনের মাটির ওপর হাঁটা সবচেয়ে কষ্টসাধ্য?
ক. পাথুরে খ. শক্ত
গ. দো–আঁশ ঘ. বালু
১০. নিচের কোন সমতলে হাঁটা সবচেয়ে সহজ?
ক. পুরোপুরি মসৃণ ঘর্ষণহীন খ. সামান্য ঘর্ষণযুক্ত
গ. কাদামাটি ঘ. কঠিন মাটি
১১. নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনের দিকে ছুটে যায় কোন সূত্রের প্রযোজ্যতার কারণে?
ক. নিউটনের গতির প্রথম সূত্র খ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র
গ. নিউটনের গতির তৃতীয় সূত্র ঘ. মহাকর্ষ
১২. রকেট ও জেটবিমান চালনা সম্ভব হয় কোনটির দরুন?
ক. মহাকর্ষ সূত্র খ. নিউটনের গতির প্রথম সূত্র
গ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র ঘ. নিউটনের গতির তৃতীয় সূত্র
১৩. মেঝের ওপর রাখা একটি বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে তা একসময় থেমে যায়। বস্তুটি থেমে যাওয়ার কারণ কী?
ক. মহাকর্ষ বল খ. মাধ্যাকর্ষণ বল
গ. ঘর্ষণ বল ঘ. সবল বল
১৪. ঘর্ষণ বল কাজ করে কোন ক্ষেত্রে?
ক. গতির দিকে খ. গতির বিপরীতে
গ. বেগ বেশি হলে ঘ. বেগ কম হলে
১৫. ঘর্ষণ বলের মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. MLT-1
গ. ML-2T-2 ঘ. M-2LT-2
১৬. দুটি তলের একটি অপরটির সংস্পর্শে থেকে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয়, তাকে কী বলে?
ক. স্থিতি ঘর্ষণ খ. পিছলানো ঘর্ষণ
গ. আবর্ত ঘর্ষণ ঘ. প্রবাহী ঘর্ষণ
১৭. গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে?
ক. আবর্ত ঘর্ষণ বল খ. স্থিতি ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ বল ঘ. প্রবাহী ঘর্ষণ
১৮. যখন কোনো বস্তু যেকোনো প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল থাকে, তখন যে ঘর্ষণ ক্রিয়া করে, তাকে কী বলে?
ক. আবর্তন ঘর্ষণ খ. পিছলানো ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ ঘ. স্থিতি ঘর্ষণ
সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা