জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সূচি আবার পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে (শেরপুর-৩ ও বগুড়া-৬) উপনির্বাচন উপলক্ষে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের পরীক্ষার পুনঃসংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ এপ্রিলের স্থগিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত ১০ মের পরিবর্তে ১১ মে ২০২৬ (সোমবার) অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা কোড ৩০২-এর আওতায় পরীক্ষাগুলো প্রতিদিন বেলা ১টা থেকে শুরু হবে এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

আরও পড়ুন

১১ মে অনুষ্ঠেয় পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রকাশিত সময়সূচির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।