জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৭৪।
সারা দেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা সাতটা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nuh3Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd I www.nubd.info থেকে ফলাফল জানা যাবে।