প্রাথমিক বিজ্ঞানের ৫০টি সত্য–মিথ্যা নির্ণয়

প্রাথমিক বিজ্ঞান

প্রশ্ন: সত্য-মিথ্যা নির্ণয়

১. প্রাণী সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

২. বায়ুদূষণ কলেরা ঘটায়।

৩. টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদন করা যায়।

৪. কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ
ছড়ায়।

৫. উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে রাসায়নিক সার ব্যবহৃত হয়।

৬. জীব ও জড়ের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুসংস্থান।

৭. শব্দদূষণ রোধে যখন–তখন গাড়ির হর্ন বাজানো বন্ধ করতে হবে।

৮. বরফকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়।

৯. ইউরিয়া সার তৈরি হয় অক্সিজেন দিয়ে।

১০. সব শক্তির মূল উত্স সূর্য।

১১. পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।

১২. পরিবেশদূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে।

১৩. জলজ প্রাণী মারা যায় পানিদূষণে।

১৪. ঢেঁকি ছাঁটা চাল ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার।

১৫. দিন ও রাত হয় বার্ষিক গতির ফলে।

১৬. বেঁচে থাকার জন্য জড় পদার্থের শক্তির প্রয়োজন।

১৭. উদ্ভিদের খাদ্য তৈরির সময় সৌরশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

১৮. লবণ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়।

১৯. গ্রিনহাউস হলো কাচের স্বচ্ছ ঘর।

২০. বর্তমানে পৃথিবীতে লোকসংখ্যা ৮০০ কোটি।

২১. নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রে যায়।

২২. তেল, কয়লা নবায়নযোগ্য শক্তির উত্স।

২৩. বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয় না।

২৪. সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনকে আহ্নিক গতি বলে।

২৫. আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হলো প্রযুক্তি।

২৬. মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন।

২৭. আইসক্রিম, কেক, চিপসে কৃত্রিম রং রয়েছে।

২৮. ফসল মাড়াইয়ের যন্ত্র যান্ত্রিক প্রযুক্তি।

২৯. উইকিপিডিয়া একটি সার্চ ইঞ্জিন।

৩০. বায়ু উষ্ণ হলে হালকা হয়।

৩১. টাইফয়েড পানিবাহিত রোগ।

৩২. আলোর বেগ প্রতি সেকেন্ডে তিন লাখ কিমি।

৩৩. টেলিভিশন তথ্য সংরক্ষণ প্রযুক্তি।

৩৪. সৌরশক্তি নবায়নযোগ্য শক্তি।

৩৫. সূর্যের আলো অনবায়নযোগ্য সম্পদ।

৩৬. রাসায়নিক সার ও কীটনাশক পানিদূষণ ঘটায়।

৩৭. খাবার রান্না করতে শক্তির প্রয়োজন হয়।

৩৮. তথ্য বিনিময় হলো তথ্য আদান-প্রদান প্রক্রিয়া।

৩৯. বাংলাদেশে বর্ষা শুরু হয় আগস্ট মাসে।

৪০. পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উন্নয়ন বলে।

৪১. পানি খাদ্য পরিপাকে সাহায্য করে।

৪২. সংক্রামক রোগে আক্রান্ত হলে পর্যাপ্ত জাঙ্ক খাবার খেতে হবে।

৪৩. খালি চোখে দেখা যায় না, এমন ক্ষুদ্র জিনিস দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়।

৪৪. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই–অক্সাইড নির্গত হয়।

৪৫. বাড়তি জনসংখ্যার জন্য অধিক খাদ্য প্রয়োজন।

৪৬. দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে।

৪৭. অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।

৪৮. গ্রীষ্মকালে সূর্য খাড়াভাবে কিরণ দেয়।

৪৯. বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে খরা সৃষ্টি হয়।

৫০. শক্তি উত্পাদনের জন্য আমরা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল।

সঠিক উত্তর

১. মিথ্যা, ২. মিথ্যা, ৩. সত্য, ৪. সত্য, ৫. সত্য, ৬. সত্য, ৭. সত্য, ৮. মিথ্যা, ৯. মিথ্যা, ১০. সত্য, ১১. সত্য, ১২. সত্য, ১৩. সত্য, ১৪. মিথ্যা,

১৫. মিথ্যা, ১৬. মিথ্যা, ১৭. মিথ্যা, ১৮. সত্য, ১৯. সত্য, ২০. মিথ্যা, ২১. সত্য, ২২. মিথ্যা, ২৩. মিথ্যা, ২৪. মিথ্যা, ২৫. সত্য, ২৬. সত্য, ২৭. সত্য, ২৮. সত্য, ২৯. মিথ্যা, ৩০. সত্য, ৩১. সত্য, ৩২. সত্য, ৩৩. মিথ্যা, ৩৪. সত্য, ৩৫. মিথ্যা, ৩৬. সত্য, ৩৭. সত্য, ৩৮. সত্য, ৩৯. মিথ্যা, ৪০. সত্য, ৪১. সত্য, ৪২. মিথ্যা, ৪৩. মিথ্যা, ৪৪. সত্য, ৪৫. সত্য, ৪৬. সত্য, ৪৭. সত্য, ৪৮. সত্য, ৪৯. মিথ্যা, ৫০. সত্য।

  • মো. আবু সুফিয়ান, শিক্ষক
    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা