জাতীয় বিশ্ববিদ্যালয়: এএমটি, কেএমটি ও এফডিটির ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি (অনার্স) ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি), নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (কেএমটি) ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির (এফডিটি) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষা-২০২৩ ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের বিএসসি (অনার্স) ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি), নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (কেএমটি) এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হলো। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন ৮ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন ২২ সেপ্টেম্বর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।

আরও পড়ুন