ডুয়েটের ইঞ্জিনিয়ারিং-আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা ২০-২১ আগস্ট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)
ছবি: ডুয়েটের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০ ও  ২১ আগস্ট অনুষ্ঠিত হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এ ছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ আগস্ট।