আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়েছে

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।ছবি: প্রথম আলো

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা চর্চা ও ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করতে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, ৮ম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন

গতকাল রোববার (৪ অক্টোবর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পরিপত্রে এই নীতিমালার বিস্তারিত প্রকাশ করা হয়।

প্রকাশিত পরিপত্রে জানানো হয়, পরীক্ষা ফি বাবদ পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য কোটা সংরক্ষিত থাকবে। উপজেলা ও থানাওয়ারি মোট পরীক্ষার্থীর অনুপাত এবং প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে এই বৃত্তি বণ্টন করা হবে।