ক্রসিংওভার আবিষ্কার করেন থমাস মর্গান

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১.         বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ–ধাপে?

            ক. লেপ্টোটিন                                  খ. জাইগোটিন

            গ. প্যাকাইটিন                                  ঘ. ডিপ্লোটিন

২.         কায়াজমা তৈরি হয় কোন উপপর্যায়ে?

            ক. লেপ্টোটিন                                  খ. জাইগোটিন

            গ. প্যাকাইটিন                                  ঘ. ডিপ্লোটিন

৩.        মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?

            ক. প্রোফেজ                                    খ. মেটাফেজ

            গ. অ্যানাফেজ                                 ঘ. টেলোফেজ

৪.         এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন–সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কী বলে?

            ক. ক্রসিংওভার                                খ. টেস্ট ক্রস

            গ. ব্যাক ক্রস                                   ঘ. নন–ক্রসিংওভার

৫.         প্রথম ক্রসিংওভার আবিষ্কার করেন কে?

            ক. রবার্ট হুক                                   খ. সোয়ানসন

            গ. থমাস মর্গান                                ঘ. এরিনবার্গ

৬.        থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিংওভার লক্ষ করেন?

            ক. গম                                           খ. ভুট্টা

            গ. ধান                                           ঘ. আখ

৭.         কোনটিতে ক্রসিংওভার সংঘটিত হয়?

            ক. দুটি অপত্য ক্রোমাটিডে                  খ. দুটি সিস্টার ক্রোমাটিডে

            গ. দুটি নন–সিস্টার ক্রোমাটিডে            ঘ. দুটি পরিণত ক্রোমাটিডে

৮.         একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়—

            i. হ্যাপ্লয়েড উদ্ভিদে                           ii. ডিপ্লয়েড উদ্ভিদে

            iii. পলিপ্লয়েড উদ্ভিদে

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৯.        ক্রসিংওভারের বৈশিষ্ট্য হচ্ছে—

            i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় 

            ii. নন–সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

            iii. হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১০.       মাইটোসিস ও মিয়োসিসের বৈসাদৃশ্য—

            i. DNA রেপ্লিকেশন                         ii. ক্রসিং ওভার

            iii ক্রোমোজোম সংখ্যা

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. গ ৮. গ ৯. গ ১০. গ

  • মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
    সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা