ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। বাংলা ব্যাকরণের বাক্যের কারক ও বিভক্তি নির্ণয় পড়ে নাও

বাংলাদেশ ক্যাডেট কলেজের লোগো

বাংলা: ব্যাকরণ

# বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয়

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

শিমুল বই পড়ে— প্রথমা বিভক্তি 

লিপিকে যেতে হবে— দ্বিতীয়া বিভক্তি

জীবনানন্দ ‘বনলতা সেন’ রচনা করেছেন—  তৃতীয়া বিভক্তি

আমার খাওয়া হয়নি— ষষ্ঠী বিভক্তি 

ছাগলে কী না খায়— সপ্তমী বিভক্তি

কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

পুলিশ ডাক— প্রথমা বিভক্তি

আমি তাকে চিনি— দ্বিতীয়া বিভক্তি

জিজ্ঞাসিব জনে জনে— সপ্তমী বিভক্তি

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

ছেলেরা ফুটবল খেলে— প্রথমা বিভক্তি

আমরা কান দ্বারা শুনি— তৃতীয়া বিভক্তি

এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে—  পঞ্চমী বিভক্তি

আকাশ মেঘে ঢাকা— সপ্তমী বিভক্তি

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

বাসটি পাবনা ছাড়ল — প্রথমা বিভক্তি

বাবাকে বড্ড ভয় পাই— দ্বিতীয়া বিভক্তি

তার চোখ দিয়ে পানি পড়ছে— তৃতীয়া বিভক্তি

জেলেরা নদীতে মাছ ধরছে— পঞ্চমী বিভক্তি

বাঘের ভয়ে সকলে ভীত— ষষ্ঠী বিভক্তি

দুধে দই হয়— সপ্তমী বিভক্তি

সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

গুরু দক্ষিণা দাও— প্রথমা বিভক্তি

দরিদ্রকে দান কর— চতুর্থী বিভক্তি

ভিক্ষুকদের ভিক্ষা দাও— ষষ্ঠী বিভক্তি

দীনে দয়া কর— সপ্তমী বিভক্তি

সকল কারকে ‘এ’ বা সপ্তমী বিভক্তির প্রয়োগ

পাগলে কী না বলে— কর্তৃকারকে ‘এ’ বিভক্তি

জিজ্ঞাসিব জনে জনে— কর্মকারকে ‘এ’ বিভক্তি

জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়— করণ কারকে ‘এ’ বিভক্তি

দীনে দয়া কর— সম্প্রদান কারকে ‘এ’ বিভক্তি

তিলে তৈল হয়— অপাদান কারকে ‘এ’ বিভক্তি

বনে বাঘ থাকে— অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি

বিভিন্ন কারকে শূন্য বিভক্তির প্রয়োগ

দিপু স্কুলে যায়— কর্তৃকারকে শূন্য বিভক্তি

ঘোড়া গাড়ি টানে— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি

ছেলেরা বল খেলে— করণ কারকে ‘শূন্য’ বিভক্তি

ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক— সম্প্রদান কারকে ‘শূন্য’ বিভক্তি

ট্রেনটি ঢাকা ছাড়ল— অপাদানে ‘শূন্য’ বিভক্তি

আমরা কুমিল্লা যাব— অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।

  • অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
    হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা