এসএসসি ২০২৬। রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৪)—ক্যালসিয়াম হলো মৃৎক্ষার ধাতু
রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. পর্যায় সারণিতে ফসফরাসের অবস্থান কোন পর্যায়ে?
ক. গ্রুপ-17 খ. গ্রুপ-15
গ. গ্রুপ-14 ঘ. গ্রুপ-13
২. নিচের কোনটি মৃৎক্ষার ধাতু?
ক. হিলিয়াম খ. ক্যালসিয়াম
গ. অক্সিজেন ঘ. মিথেন
৩. হাইড্রোজেনের বেশির ভাগ ধর্ম কোন মৌলগুলোর সঙ্গে মিলে যায়?
ক. তাপ ধাতু খ. ক্ষার ধাতু
গ. মৃত্ক্ষার ধাতু ঘ. মুদ্রা ধাতু
৪. নিচের কোনটি পর্যায় সারণির ক্ষার ধাতুগুলোর সঙ্গে অবস্থান করে?
ক. ক্লোরিন খ. বোরন
গ. হিলিয়াম ঘ. হাইড্রোজেন
৫. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি?
ক. K খ. Si
গ. Na ঘ. Al
৬. ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক. গ্রুপ-1 খ. গ্রুপ-2
গ. গ্রুপ-3 ঘ. গ্রুপ-4
৭. পর্যায় সারণির একই পর্যায়ের যতই বাঁ থেকে ডানে যাওয়া যায়, ততই মৌলগুলোর—
i. পারমাণবিক আকার হ্রাস পায়
ii. আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়
iii. ধাতব ধর্ম হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. গ্রুপ-18 এর মৌলগুলো—
i. নিষ্ক্রিয় গ্যাস
ii. এক পারমাণবিক গ্যাস
iii. দ্বি-পারমাণবিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. মৌলের পারমাণবিক ব্যাসার্ধ—
i. পর্যায়ের বাঁ থেকে ডানে হ্রাস পায়
ii. গ্রুপের ওপর থেকে নিচে বৃদ্ধি পায়
iii. গ্রুপের ওপর থেকে নিচে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. মৌলের তড়িৎ ঋণাত্মকতা—
i. পারমাণবিক ব্যাসার্ধের ওপর নির্ভর করে
ii. পর্যায়ের ডান দিকে বেশি
iii. পর্যায়ের বাঁ দিকে বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?
ক. 84টি খ. 90টি
গ. 109টি ঘ. 118টি
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ক ১১. ঘ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা