এসএসসি ২০২৬। ব্যবসায় উদ্যোগ: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)—একজন উদ্যোক্তা সৃষ্টি করেন কর্মসংস্থান
ব্যবসায় উদ্যোগ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ব্যাপারে নিরুত্সাহিত হতে দেখা যায়?
ক. প্রতিকূল প্রাকৃতিক উপাদান খ. স্বল্প শ্রমের জোগান
গ. প্রতিকূল রাজনৈতিক উপাদান ঘ. প্রতিকূল আইনগত উপাদান
২. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতের উন্নয়ন সম্ভব?
ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ
গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা
৩. উদ্যোক্তা কোনটি সৃষ্টি করেন?
ক. ব্যবসায়ের স্থায়িত্ব খ. মুনাফা বৃদ্ধির উপায়
গ. কর্মসংস্থান ঘ. শিল্পের কাঁচামাল
৪. ব্যবসায় উদ্যোগের উন্নয়নে কোনটি অন্যতম বাধা?
ক. সুপরিকল্পনা খ. প্রচলিত শিক্ষাব্যবস্থা
গ. চাকরির প্রতি আগ্রহ ঘ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা
৫. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?
ক. যে কাজে ঝুঁকি ও সাফল্য সমান খ. স্বল্প ঝুঁকি ও সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
গ. ঝুঁকিমুক্ত নিশ্চিত সাফল্যের কাজ ঘ. ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু সাফল্য অনিশ্চিত
৬. কর মওকুফ কোন ধরনের সুবিধা?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. বেসরকারি ঘ. সরকারি
৭. সফল উদ্যোক্তা কিসের মাধ্যমে সিদ্ধান্ত নেন?
ক. মোকাবিলার সাহায্যে খ. চ্যালেঞ্জের মাধ্যমে
গ. বিচার–বিশ্লেষণের মাধ্যমে ঘ. একাগ্রতার সাহায্যে
৮. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কোনটি বাড়ে?
ক. মুনাফা খ. আয়
গ. ঝুঁকি ঘ. বিনিয়োগ
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ঘ
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা