এসএসসি পরীক্ষা ২০২৬, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিয়ে যে যে নির্দেশনা

ফাইল ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নেওয়ার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষাকেন্দ্র-২০২৬–এর কেন্দ্রসচিবদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভিতে ধারণ করা সব রেকর্ড প্রতি সাত দিন পর ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ([email protected]) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ([email protected]) ই-মেইলে পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন