প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। মহাস্থানগড় পরিচিত ‘পুণ্ড্রনগর’ নামে

পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী এক শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

∎ শূন্যস্থান পূরণ করো

১. মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায়         কিলোমিটার উত্তরে অবস্থিত।

২. মহাস্থানগড়         নদীর তীরে অবস্থিত।

৩. প্রাচীনকালে মহাস্থানগড় ‘       ’ নামে পরিচিত ছিল।

৪. মহাস্থানগড়ের দুর্গ প্রায়         মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত।

৫. মহাস্থানগড়ে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো         মুদ্রা।

৬. উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার         উপজেলার প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

৭. এখানে খ্রিষ্টপূর্ব         অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে।

৮. উয়ারী-বটেশ্বরে প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৬০০ মিটার প্রস্থের         টি দুর্গপ্রাচীর পাওয়া গেছে।

৯. উয়ারী-বটেশ্বরে         মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে।

১০. উয়ারী-বটেশ্বরে ছাপাঙ্কিত         মুদ্রা পাওয়া গেছে।

১১. পাহাড়পুর বৌদ্ধবিহার রাজশাহী

বিভাগের         জেলায় অবস্থিত।

১২. পাহাড়পুর বৌদ্ধবিহার          খ্রিষ্টাব্দে নির্মিত হয়।

১৩. পাহাড়পুর পাল রাজা         এর শাসনামলে নির্মিত হয়।

১৪. পাহাড়পুরে         ও পোড়ামাটির ফলকচিত্র পাওয়া গেছে।

১৫. মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে         টি পাথরের মূর্তি রয়েছে।

১৬. ময়নামতি বাংলাদেশের         অঞ্চলে অবস্থিত।

১৭. ময়নামতি কুমিল্লা শহরের         অবস্থিত।

১৮. ময়নামতি         শতকের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।

১৯. ময়নামতির উল্লেখযোগ্য প্রত্ননিদর্শনের মধ্যে         বিহার অন্যতম।

২০. ময়নামতিতে স্বর্ণ ও         মুদ্রা পাওয়া গেছে।

২১. পানামনগর         এ অবস্থিত।

২২. পানামনগর ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে         জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত।

২৩. পানামনগর প্রায়         মিটার দীর্ঘ সড়কের দুপাশে গড়ে উঠেছে।

২৪. পানামনগরে মোট         টি বাড়ি রয়েছে।

২৫. পানামনগর চারদিকে কৃত্রিম খাল বা         দ্বারা সুরক্ষিত।

সঠিক উত্তর

১. ১৩, ২. করতোয়া, ৩. পুণ্ড্রনগর, ৪. ০৮, ৫. স্বর্ণ, ৬. বেলাবো, ৭. ৪৫০, ৮. চার, ৯. ১৬০, ১০. রৌপ্য, ১১. নওগাঁ, ১২. ৭৮১-৮২১, ১৩. ধর্মপাল, ১৪. টেরাকোটা, ১৫. ৬৩, ১৬. দক্ষিণ-পূর্ব, ১৭. কাছে, ১৮. অষ্টম, ১৯. শালবন, ২০. রৌপ্য, ২১. সোনারগাঁ, ২২. নারায়ণগঞ্জ, ২৩. ৬০০, ২৪. ৫২, ২৫. পরিখা

  • রাবেয়া সুলতানা, িশক্ষক
    বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা