প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিত: অধ্যায় ৬—শতকরা বিষয়ের ওপর বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়-৬
১. ২০% লাভ করতে চাইলে ৩৫০ টাকার শার্ট কত টাকায় বিক্রি করতে হবে?
ক. ৪০০ খ. ৪২০
গ. ৪৫০ ঘ. ৫০০
২. ১০০ টাকায় ২৮% ক্ষতিতে বিক্রয়মূল্য কত টাকা?
ক. ৭২ খ. ৮২
গ. ১০০ ঘ. ১২৮
৩. ১০০ টাকায় ১৫% লাভে বিক্রয়মূল্য কত টাকা?
ক. ৭৫ খ. ৮৫
গ. ৯৫ ঘ. ১১৫
৪. একটি কলম ৫৫ টাকায় ক্রয় করে ৪৪ টাকায় বিক্রয় শতকরা ক্ষতি কত?
ক. ১১% খ. ১৫%
গ. ২০% ঘ. ২২%
৫. একটি শাড়ি ২৫% লাভে ২৫০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য কত টাকা ছিল?
ক. ২৮৭৫ খ. ২৭৭৫
গ. ২২০০ ঘ. ২০০০
৬. ব্যাংকে জমাকৃত টাকার ওপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায়, তাকে কী বলে?
ক. মুনাফার হার খ. মুনাফা-আসল
গ. আসল ঘ. মুনাফা
৭. ৪৮% = কত?
ক. ৮.৪ খ. ৪.৮
গ. ০.৮৪ ঘ. ০.৪৮
৮. শতকরা বার্ষিক কত মুনাফায় ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে?
ক. ১০% খ. ১৫%
গ. ১৬% ঘ. ২০%
৯. বার্ষিক ১২% সরল মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের মুনাফা কত টাকা?
ক. ২০০০ খ. ১৮০০
গ. ১৫০০ ঘ. ১২০০
১০. শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০০ টাকা হবে?
ক. ৫% খ. ১০%
গ. ১৬% ঘ. ২০%
১১. বার্ষিক ১৫% সরল মুনাফায় ২৫০০ টাকার ৭ বছরের মুনাফা কত টাকা?
ক. ১০৫ খ. ১৭৫
গ. ৩৭৫ ঘ. ২৬২৫
১২. আসল ব্যতীত অতিরিক্ত টাকাকে কী বলে?
ক. মূলধন খ. মুনাফা
গ. মুনাফা–আসল ঘ. লোকসান
১৩. ৭% হারে ৮০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা হবে?
ক. ২২০ খ. ২৪০
গ. ২৬০ ঘ. ২৮০
১৪. শতকরা লাভ বা শতকরা ক্ষতি কীসের ওপর হিসাব করা হয়?
ক. আয় খ. ব্যয়
গ. ক্রয়মূল্য ঘ. বিক্রয়মূল্য
১৫. ৪০ টাকার ৪০% = কত টাকা হবে?
ক. ১২ খ. ১৬
গ. ২০ ঘ. ২৪
সঠিক উত্তর
১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা