জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফল এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল অপারেটরে গিয়ে nu<space>h1<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে জানা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকেও জানা যাবে।