এসএসসি ২০২৬। বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)— ভূপৃষ্ঠের ৯৭ ভাগ পানি লবণাক্ত
বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ লবণাক্ত পানি?
ক. ৭০ ভাগ খ. ৮৭ ভাগ
গ. ৯৭ ভাগ ঘ. ৯৮ ভাগ
২. ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত হয়?
ক. ১ গ্রাম/সিসি খ. ১০ গ্রাম/সিসি
গ. ১০০ গ্রাম/সিসি ঘ. ১০০০ গ্রাম/সিসি
৩. ইটিপি কী?
ক. বর্জ্য পরিশোধনব্যবস্থা খ. ইমার্জেন্সি ট্রান্সপারেন্ট
গ. পানি উত্তোলনব্যবস্থা ঘ. পরিবহন ব্যবসা
৪. ইরি হ্র৶দকে ‘মৃত হ্রদ’ হিসেবে ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬০ সালে
গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৯ সালে
৫. ইরি হ্রদে কারখানার বর্জ৵ ফেলায় সেখানে কিসের মাত্রা বেড়ে গিয়েছিল?
ক. ফসফেট খ. আয়রন
গ. পটাশ ঘ. ইউরিয়া
৬. কত বছর পর ইরি হ্রদে আবার প্রাণীর অস্তিত্ব ধরা পড়তে শুরু করে?
ক. ৫ বছর খ. ৮ বছর
গ. ১০ বছর ঘ. ১২ বছর
৭. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
ক. NaOCl খ. Ca(OCl)Cl
গ. CaCl2 ঘ. Ca(OCl)
৮. ওজনের সংকেত কোনটি?
ক. O3 খ. O2
গ. OH ঘ. H2O
৯. সোডিয়াম হাইপো ক্লোরাইডের সংকেত কোনটি?
ক. NaOCl খ. Ca(OCl)Cl
গ. NaOH ঘ. NaCl
১০. বন্যার পানি ব্যবহার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ব্লিচিং পাউডার খ. ক্লোরোফর্ম
গ. সোডিয়াম হাইপোক্লোরাইড ঘ. সোডিয়াম কার্বনেট
১১. পানিতে নাইট্রোজেন ও ফসফেট বেড়ে গেলে কী হয়?
ক. মাছ তাড়াতাড়ি বড় হয় খ. মাছ তাড়াতাড়ি মরে যায়
গ. প্রচুর শেওলা জন্মায় ঘ. মাছ আস্তে আস্তে বড় হয়
১২. মানুষের ত্বক ও ফুসফুসের ক্যানসার হয় পানিতে কোন পদার্থযুক্ত পানি পান করলে?
ক. মারকারি খ. সিসা
গ. আর্সেনিক ঘ. আয়রন
১৩. মানুষের মস্তিষ্ক বিকল হওয়া, খিটখিটে মেজাজ হওয়া কোন ধাতবযুক্ত পানি পান করলে?
ক. সিসা খ. পারদ
গ. আর্সেনিক ঘ. আয়রন
১৪. ETP–এর পূর্ণরূপ কী?
ক. Effluent Treatment plant খ. Efflument tertiary plant
গ. Effective treatement plant ঘ. Efficiency Treatment plant
১৫. গত ১০০ বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?
ক. ০ খ. ১
গ. ২ ঘ. ৩
১৬. অান্তর্জাতিক নদীগুলো পানি ব্যবহার সম্পকি৴ত হেলসিংকি নিয়ম কত সালে হয়েছিল?
ক. ১৯৬৬ খ. ১৯৬৭
গ. ১৯৬৯ ঘ. ১৯৭২
১৭. মানুষের মৌলিক চাহিদা কয়টি?
ক. ৫ খ. ৭
গ. ৮ ঘ. ৯
১৮. জলাভূমিসংক্রান্ত রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৩ সালে
খ. ১৯৭৫ সালে ঘ. ১৯৯৭ সালে
১৯. বাংলাদেশ কত সালে জলবায়ুসংক্রান্ত রামসার কনভেনশনে স্বাক্ষর করে?
ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৯৭ সালে
২০. জাতিসংঘ কত সালে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদ–নদীর পানি বণ্টনসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি করে?
ক. ১৯৯৭ সালে খ. ১৯৯৮ সালে
গ. ১৯৯৯ সালে ঘ. ২০০২ সালে
সঠিক উত্তর
১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা