এসএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৩)
আদর্শ ও জনপ্রিয় মানচিত্র তৈরি করেছে ব্রিটিশরা
ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. কাজের ওপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২. ভূ-চিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
ক. কেরোগ্রাফিক্যাল
খ. টপোগ্রাফিক
গ. ক্যাডাস্ট্রাল
ঘ. দেয়াল
৩. প্রথম কোন দেশের লোকজন মানচিত্র তৈরি করেন?
ক. ইংল্যান্ড খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত ঘ. মিসর
৪. ৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত ঘণ্টা হবে?
ক. ৩ ঘণ্টা খ. ৪ ঘণ্টা
গ. ৫ ঘণ্টা ঘ. ৬ ঘণ্টা
৫. কোনটি দ্বারা প্রতিভূ অনুপাত প্রকাশ পায়?
ক. RF খ. GPS
গ. GIS ঘ. GS
৬. আমাদের দেশে যখন দুপুর ১২টা, তখন যুক্তরাজ্যের লন্ডন শহরের সময় কত?
ক. রাত ১২টা খ. দুপুর ১২টা
গ. সন্ধ্যা ৬টা ঘ. সকাল ৬টা
৭. ‘ক্যাডাস্ট্র’ শব্দের অর্থ কী?
ক. রেজিস্ট্রিকৃত খ. নিজের সম্পত্তি
গ. বাজেয়াপ্ত
ঘ. রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি
৮. প্রকৃতিবিষয়ক মানচিত্রের অপর নাম কী?
ক. স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র
খ. মৌজা মানচিত্র
গ. ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ. দেয়াল মানচিত্র
৯. সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় মানচিত্র কারা তৈরি করেছে?
ক. ভারতীয়রা খ. জাপানিরা
গ. ইতালীয়রা ঘ. ব্রিটিশরা
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা