প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময় ১৫০ মিনিট, উত্তর দাও ৮টি প্রশ্নের
প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়: শেষ মুহূতে৴র পরামর্শ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টি গুরুত্বপূর্ণ। পরীক্ষার বরাদ্দ সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। মনে রেখো, প্রাথমিক বিজ্ঞান থেকে ৪টি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে ৪টি, মোট ৮টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
∎ প্রাথমিক বিজ্ঞান
১ নম্বর প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন: প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর। প্রশ্ন থাকবে ৫টি। নম্বর ১ করে ৫। সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার খাতায় প্রশ্নের নম্বর লিখে শুধু সঠিক উত্তরের ক, গ, ঘ ইত্যাদি লিখলেই হবে। পুরো বাক্য না লিখলেও হবে।
উদাহরণ: ১. তথ্য সংরক্ষণ ডিভাইস কোনটি?
ক. ইন্টারনেট খ. মেমোরি কার্ড
গ. ফেসবুক ঘ. টুইটার
উত্তর: ১. মেমোরি কার্ড
২ নম্বর প্রশ্ন
বিজ্ঞানে ২ নম্বর প্রশ্নটি থাকবে যেকোনো এক ধরনের প্রশ্ন থাকবে। অর্থাৎ শূন্যস্থান পূরণ বা সত্য -মিথ্যা নির্ণয় বা মিলকরণ—এই তিনটির যেকোনো এক ধরনের প্রশ্ন থাকবে।
ক. শূন্যস্থান পূরণ: ২ নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ নিয়ে। পরীক্ষায় প্রশ্ন থাকবে ৫টি। প্রতিটিতে ১ করে ৫ নম্বর। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। খাতায় প্রশ্নের নম্বর দিয়ে শূন্যস্থানে সঠিক যে শব্দটি হবে, তা লিখতে হবে।
খ. সত্য-মিথ্যা নির্ণয়: পাঠ্যবই থেকে লাইন তুলে দেওয়া হবে। লাইনটি সত্য হলে উত্তরে লিখতে হবে ‘সত্য’, আর লাইনটি ঠিক না হলে লিখতে হবে ‘মিথ্যা’।
উদাহরণ:
২. ক. গ্রিনহাউস হলো কাচের স্বচ্ছ ঘর।
উত্তর: ২. ক. সত্য
গ. মিলকরণ: ডান পাশে পাঁচটি লাইন দেওয়া থাকবে। আর বাঁ পাশে দেওয়া থাকবে সাতটি লাইনের অংশ। তা থাকবে এলোমেলো ভাবে। তোমাকে লাইনগুলো পড়ে বুঝতে হবে কোন লাইনের সঙ্গে কোন লাইনটি মিলে একটি যৌক্তিক বাক্য তৈরি হবে।
৩ নম্বর প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: পরীক্ষায় ৩ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নবিষয়ক। প্রশ্ন থাকবে ৮টি। একটিতে নম্বর ২ করে, মোট ১৬ নম্বর।
সারা পাঠ্যবই থেকেই প্রশ্ন থাকবে। উত্তর ৭/৮ লাইনে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর হবে প্রাসঙ্গিক ও যথাযথ।
প্রশ্নে ঠিক যা চেয়েছে, তা–ই লিখতে হবে। লেখার সময় বানান ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে।
৪ নম্বর প্রশ্ন
বিস্তৃত উত্তর প্রশ্ন: পরীক্ষায় ৪ নম্বর প্রশ্ন থাকবে বিস্তৃত উত্তর প্রশ্নের ওপর। ৪টি প্রশ্ন থাকবে। সব কটির উত্তর করতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ৬ করে, মোট ২৪ নম্বর। বিস্তৃত উত্তর প্রশ্নের নম্বর ৬ করে। এ প্রশ্নের উত্তর হবে বড়।
১. উত্তর লিখতে হবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার ভিত্তিতে।
২. প্রশ্নে যা চেয়েছে, তা ঠিক ঠিক লিখতে হবে।
৩. প্রতিটি প্রশ্নের উত্তর হবে প্রাসঙ্গিক।
∎ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর। প্রশ্ন থাকবে ৫টি। নম্বর ১ করে ৫। সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। খাতায় প্রশ্নের নম্বর লিখে শুধু সঠিক উত্তরের ক, খ, গ, ঘ ইত্যাদি লিখলেই হবে। প্রশ্নের পুরো বাক্য না লিখলেও হবে।
২ নম্বর প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ২ নম্বর প্রশ্নটি থাকবে যেকোনো এক ধরনের প্রশ্ন থাকবে। অর্থাৎ শূন্যস্থান পূরণ বা সত্য-মিথ্যা নির্ণয় বা মিলকরণ—এই তিনটির যেকোনো এক ধরনের প্রশ্ন থাকবে।
ক. শূন্যস্থান পূরণ: ২ নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ নিয়ে। পরীক্ষায় প্রশ্ন থাকবে ৫টি। প্রতিটিতে ১ করে ৫ নম্বর। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। খাতায় প্রশ্নের নম্বর দিয়ে শূন্যস্থানে সঠিক যে শব্দটি হবে, তা লিখতে হবে।
উদাহরণ: ২. গ. গণতন্ত্র হলো—শাসন।
উত্তর: ২. গ. জনগণের
খ. সত্য-মিথ্যা নির্ণয়: পাঠ্যবই থেকে লাইন তুলে দেওয়া হবে। লাইনটি সত্য হলে উত্তরে লিখতে হবে ‘সত্য’, আর লাইনটি ঠিক না হলে লিখতে হবে ‘মিথ্যা’।
উদাহরণ: ২. খ. গণ–অভ্যুত্থান হয় ১৯৬৯ সালে।
উত্তর: ২. খ. সত্য
গ. মিলকরণ: ডান পাশে পাঁচটি লাইন দেওয়া থাকবে। আর বাঁ পাশে দেওয়া থাকবে সাতটি লাইনের অংশ। তা থাকবে এলোমেলো ভাবে। তোমাকে লাইনগুলো পড়ে বুঝতে হবে কোন লাইনের সঙ্গে কোন লাইনটি মিলে একটি যৌক্তিক বাক্য তৈরি হবে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
পরীক্ষায় ৩ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নবিষয়ক। প্রশ্ন থাকবে ৮টি। একটিতে নম্বর ২ করে, মোট ১৬ নম্বর। পুরো পাঠ্যবই থেকেই প্রশ্ন থাকবে। উত্তর ৭/৮ লাইনে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর হবে প্রাসঙ্গিক ও যথাযথ। প্রশ্নে ঠিক যা চেয়েছে, তা–ই লিখতে হবে। লেখার সময় বানান যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে।
বিস্তৃত উত্তর–প্রশ্ন
পরীক্ষায় ৪ নম্বর প্রশ্ন থাকবে বিস্তৃত উত্তর প্রশ্নের ওপর। চারটি প্রশ্ন থাকবে। সব কটির উত্তর করতে হবে। প্রতিটিতে নম্বর থাকবে ৬ করে, মোট ২৪ নম্বর। বিস্তৃত উত্তর প্রশ্নের প্রতিটির নম্বর ৬ করে। এ প্রশ্নের উত্তর হবে বড়।
মনে রেখো–
১. উত্তর লিখতে হবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার ভিত্তিতে।
২. প্রশ্নে যা যা চেয়েছে, তা ঠিক ঠিক লিখবে।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা