জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৪%
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬১ হাজার ৮৬৪ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৫ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৭৯৩ জন। সে হিসাবে এবারের এ ইউনিটের পাসের হার ৬৩ দশমিক ৯৮। ফলাফলে ৪৪৬টি আসনের বিপরীতে ১০ গুণ বেশি পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।