প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের জ্যামিতি নিয়ে ২৫টি শূন্যস্থান পূরণ

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

গণিত: জ্যামিতি

প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক বৃত্তি ২০২৬ প্রস্তুতি পর্বে আজ তোমাদের জন্য থাকছে জ্যামিতি থেকে শূন্যস্থান পূরণ।

১. রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ওপর —।

২. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে —ছেদ করে।

৩. বর্গ একপ্রকার—।

৪. রম্বসের বাহুগুলো পরস্পর—।

৫. রম্বস একধরনের—।

৬. বৃত্ত একটি আবদ্ধ—।

৭. চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু— হলে ট্রাপিজিয়াম হবে।

৮. ট্রাপিজিয়ামের—বাহু পরস্পর সমান্তরাল থাকে।

৯. বৃত্তের কেন্দ্রগামী জ্যা–কে —বলে।

১০. পরিধির একটি অংশ হলো—।

১১. ব্যাস হলো বৃত্তের বৃহত্তম—।

১২. কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে— বলে।

১৩. জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু দুটির— রেখাংশ।

১৪. বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের—।

১৫. বৃত্তের ব্যাস ব্যাসার্ধের—গুণ।

১৬. ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী—।

১৭. —হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব।

১৮. বৃত্তের পরিধির ওপর যেকোনো দুটির সংযোগ রেখাংশকে—বলে।

১৯. বৃত্তের ব্যাস ৮ সেমি হলে ব্যাসার্ধ—।

২০. বৃত্তের ব্যাসার্ধ ৩ সেমি হলে ব্যাস—।

২১. বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে — বলে।

২২. বৃত্তের—বৃত্তকে দুটি অর্ধবৃত্তে বিভক্ত করে।

২৩. ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সর্বদা—নয়।

২৪. রম্বসের একটি কোণ—হলে তার সন্নিহিত কোণ ৯৩°।

২৫. রম্বসের একটি কোণ—হলে তার বিপরীত কোণ ১০৫°।

সঠিক উত্তর

১. লম্ব, ২. সমকোণে, ৩. রম্বস, ৪. সমান,

৫. সামান্তরিক, ৬. বক্ররেখা, ৭. সমান্তরাল,

৮. এক জোড়া, ৯. ব্যাস, ১০. বৃত্তচাপ, ১১. জ্যা,

১২. ব্যাসার্ধ, ১৩. সংযোজক, ১৪. অর্ধেক,

১৫. ২, ১৬. জ্যা, ১৭. ব্যাসার্ধ,১৮. জ্যা,

১৯. ৪ সেমি, ২০. ৬ সেমি, ২১.পরিধি,

২২. ব্যাস, ২৩. সমান, ২৪. ৮৭°, ২৫. ১০৫°

  • মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
    বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

আরও পড়ুন