‘আমরা মানুষ’ অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন—বাংলাদেশ ও বিশ্বপরিচয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ কাদের বলে? তাদের প্রতি আমাদের করণীয় কী?
উত্তর: বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সদস্য।
১. যাদের শারীরিক, মানসিক বা ইন্দ্রিয়গত সীমাবদ্ধতা রয়েছে, তাদের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ বলা হয়।
২. তারা অনেক সময় দৈনন্দিন কাজে অন্যের সহযোগিতা প্রয়োজন করে।
৩. তাদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো উচিত।
৪. বিদ্যালয় ও সমাজে তাদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
৫. প্রয়োজন অনুযায়ী বিশেষ শিক্ষা উপকরণ ও সহায়তা দিতে হবে।
৬. তাদের কখনো উপহাস বা অবহেলা করা যাবে না।
৭. তাদের উৎসাহ দিলে তারা নিজেদের দক্ষতা বিকাশ করতে পারে।
৮. আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব।
এভাবেই একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে উঠবে।
প্রশ্ন: সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: প্রত্যেক শিশুর জন্য সমান শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে ছেলে-মেয়ে সবাই সমান সুযোগ পায়।
২. সেখানে কোনো ধরনের বৈষম্য করা হয় না।
৩. সব শিক্ষার্থীকে সমান মর্যাদা দেওয়া হয়।
৪. শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দিয়ে পাঠদান করেন।
৫. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
৬. এতে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব গড়ে ওঠে।
৭. শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে।
৮. সবাই নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়।
তাই সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশ্ন: দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কীভাবে সাহায্য করা যায়?
উত্তর: দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ সহায়তার প্রয়োজন হয়।
১. দৃষ্টিপ্রতিবন্ধীদের বড় অক্ষরের বই ও চশমা ব্যবহার করতে দিতে হবে।
২. তাদের শ্রেণিকক্ষে সামনে বসার সুযোগ দিতে হবে।
৩. শ্রবণপ্রতিবন্ধীদের শ্রবণযন্ত্র ব্যবহারে সাহায্য করতে হবে।
৪. শিক্ষকদের স্পষ্টভাবে কথা বলতে হবে।
৫. ছবি ও লিখিত নির্দেশনা ব্যবহার করা উচিত।
৬. সহপাঠীদের সহযোগিতামূলক আচরণ করতে হবে।
৭. সবাইকে ধৈর্য ধরে তাদের কথা শুনতে হবে।
৮. এতে তারা সহজে পাঠ বুঝতে ও শিখতে পারবে।
সঠিক সহযোগিতা পেলে তারাও সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
প্রশ্ন: শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কী কী সহায়তা প্রয়োজন?
উত্তর: শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও শিক্ষার সমান অধিকার রয়েছে।
১. তাদের বিদ্যালয়ে চলাচলের জন্য র৵াম্পের ব্যবস্থা থাকতে হবে।
২. প্রয়োজনে হুইলচেয়ার ব্যবহার করার সুযোগ দিতে হবে।
৩. শ্রেণিকক্ষে সহজে বসার ব্যবস্থা করতে হবে।
৪. শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা করতে হবে।
৫. বিদ্যালয়ের সব জায়গায় সহজে যাওয়ার সুযোগ থাকতে হবে।
৬. তাদের প্রতি সম্মানজনক আচরণ
করতে হবে।
৭. কখনো তাদের অবহেলা করা যাবে না।
৮. এসব সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়ায়।
এতে তারা সফলভাবে পড়াশোনা করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
প্রশ্ন: সাগরের গল্প থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তর: প্রতিটি গল্প আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। (ভূমিকা)
১. সাগর দুর্ঘটনার কারণে একটি পা হারিয়েছিল।
২. তবু সে ফুটবল খেলতে ভালোবাসত।
৩. শিক্ষক তাকে দলে খেলার সুযোগ দিয়েছিলেন।
৪. বন্ধুদের সহযোগিতায় সে আত্মবিশ্বাস ফিরে পায়।
৫. সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সফল হতে পারেন।
৬. কাউকে তার সীমাবদ্ধতার জন্য ছোট করা উচিত নয়।
৭. সবাইকে উৎসাহিত ও সহযোগিতা করা উচিত।
৮. মানুষের ইচ্ছাশক্তি তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
তাই আমাদের সব সময় অন্যের পাশে দাঁড়াতে হবে।
রাবেয়া সুলতানা, িশক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা