গণিত: শূন্যস্থান পূরণ
প্রিয় পরীক্ষার্থী, গণিতে ২ নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ নিয়ে। ১০টি প্রশ্ন থাকবে, উত্তরও দিতে হবে ১০টির। নম্বর থাকবে ১০।
১. ৪টি কলমের দাম ৮০ টাকা। ১০টি কলমের দাম হবে — টাকা।
২. যখন কোনো বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তা —।
৩. সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে — বলে।
৪. ৮ এর গুণনীয়কগুলো হলো ১,২, ৪
এবং —।
৫. গড়ের সূত্র হলো: গড় = রাশিগুলোর যোগফল —।
৬. শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর — রূপে প্রকাশ করা হয়।
৭. ৪টি সরলরেখা দ্বারা — আকৃতিকে
চতুর্ভুজ বলে।
৮. বর্গ এক ধরনের —।
৯. ত্রিভুজের কোনো — নাই।
১০. একটি চতুর্ভুজের — কর্ণ আছে।
১১. ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে — দূরত্ব।
১২. ১ মেট্রিক টন = — কুইন্টাল।
১৩. বছরের অগ্রহায়ণ মাস হয় — দিনে।
১৪. ইংরেজি বছরের অক্টোবর মাস
হয় — দিনে।
১৫. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো —।
১৬. প্রথম তিনটি মৌলিক সংখ্যার যোগফল —।
১৭. প্রকৃত ভগ্নাংশে লব হর অপেক্ষা — হয়।
১৮. মিশ্র ভগ্নাংশের পরিবর্তিত রূপ হলো —।
১৯. লাভ বা ক্ষতি সব সময় — ওপর হিসাব করা হয়।
২০. সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের
সমষ্টি —।
২১. পরিধির একটি অংশ হলো —।
২২. ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু
পরস্পর —।
২৩. ১ ঘনমিটার = — লিটার।
২৪. অধিবর্ষ — বছর পরপর হয়।
২৫. ১৮, ২৩, ৩৭, ৪৮ উপাত্তগুলো — উপাত্ত।
২৬. আয়তলেখে — টি অক্ষ থাকে।
২৭. কম্পিউটারের হার্ডওয়্যার — দ্বারা পরিচালিত হয়।
২৮. কি-বোর্ড একটি — ডিভাইস।
২৯. স্পিকার একটি — ডিভাইস।
৩০. উনবিংশ শতাব্দী — সাল থেকে শুরু।
সঠিক উত্তর
১. ২০০, ২. খোলা বাক্য, ৩. লসাগু, ৪. ৮, ৫. রাশিগুলোর সংখ্যা, ৬. ভগ্নাংশ, ৭. সীমাবদ্ধ, ৮. রম্বস, ৯. কর্ণ, ১০. দুটি, ১১. পরিধির, ১২. ১০, ১৩. ৩০, ১৪. ৩১, ১৫. ২, ১৬. ১০, ১৭. ছোট, ১৮. অপ্রকৃত ভগ্নাংশ, ১৯. ক্রয়মূলে৵র, ২০. ১৮০°,
২১. বৃত্তচাপ, ২২. সমান্তরাল, ২৩. ১০০০, ২৪. ৪, ২৫. বিন্যস্ত, ২৬. ২, ২৭. সফটওয়্যার, ২৮. ইনপুট, ২৯. আউটপুট, ৩০. ১৮০১।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক
ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা