‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মূল বিষয় ‘স্বদেশপ্রীতি’

বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন

∎ বঙ্গভূমির প্রতি

১. ‘জন্মিলে মরিতে হবে’ এটি কার উক্তি?

ক. চিরন্তন সত্য খ. জ্ঞানীদের উক্তি 

গ. মুনি-ঋষিদের ঘ. সাধকদের কথা

২. ‘স্মৃতিজল’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. স্মৃতিতে থাকার খ. স্মরণ 

গ. স্মৃতিকাতরতা ঘ. স্মৃতির জল

৩. ‘অমর করিয়া বর দেহ’—কাকে বর দেবে?

ক. মানসে খ. দাসে 

গ. বসন্তে ঘ. পদে 

৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মূল বিষয় কী? 

ক. প্রবাসজীবন খ. স্বদেশপ্রীতি 

গ. দাসের মিনতি ঘ. স্বদেশে ফেরা

৫. ‘ফুটি যেন স্মৃতি–জলে’—এখানে ‘স্মৃতি–জলে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. পদ্মফুল যেমন জলে ফোটে খ. প্রবাসে লাল পদ্ম আছে

গ. স্বদেশের স্মৃতিতে অম্লান থাকা ঘ. স্বদেশে প্রত্যাবর্তন

৬. ‘মধুহীন করো না গো তব মনঃকোকনদে।’– এখানে মনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. জীবনতারা খ. জীবননদ 

গ. লাল পদ্ম ঘ. তামরস

৭. ‘চিরস্থির কবে নীর, হায় রে, জীবন–নদে?’– এখানে ‘নীর’ শব্দ দিয়ে কী বোঝানো হয়েছে? 

ক. পরমায়ু খ. কোকনদ 

গ. অমৃত-হ্রদ ঘ. মক্ষিকার

আরও পড়ুন

৮. ‘কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে’—এখানে কবি নিজের রূপকে কী হিসেবে চিহ্নিত করেছেন?

ক. গুণহীন খ. গুণবান 

গ. গুণধর ঘ. গুণাধার

৯. ‘সাধিতে মনের সাধ /ঘটে যদি পরমাদ’ এই পঙ্​ক্তি দিয়ে কী বোঝানো হয়েছে?

ক. ভুল করে মনোবাঞ্ছা গোপন করা খ. ভুল করে মনোবাঞ্ছা প্রকাশ না করা

গ. মনের সাধ প্রকাশে ত্রুটি না হওয়া ঘ. মনের সাধ প্রকাশে ত্রুটি হওয়া

১০. ‘রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে।’—কবি বঙ্গভূমির মনে ঠাঁই পাওয়ার কথা বলেছেন কেন?

ক. জীবন ক্ষণস্থায়ী খ. কবি পরবাসী 

গ. পদ্ম জলে ফোটে ঘ. কবি মরণশীল

১১. ‘তবে যদি দয়া কর’—এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে?

ক. মক্ষিকা খ. অমৃত-হ্রদ 

গ. বঙ্গভূমি ঘ. বিদেশ 

∎ পাছে লোকে কিছু বলে

১২. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?

ক. সংকোচ খ. সংশয় 

গ. সংকল্প ঘ. বাধা

১৩. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান? 

ক. রোগাক্রান্ত হওয়ার ভয়ে খ. সমালোচনার ভয়ে 

গ. সহযোগিতার ভয়ে ঘ. ছোট হওয়ার ভয়ে

১৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে? 

ক. ভয়হীনতা খ. পরোপকারিতা 

গ. সাহসিকতা ঘ. সংকোচহীনতা

১৫. ‘প্রশমিতে’ শব্দের অর্থ কী? 

ক. নিবারণ করতে খ. দূরে থাকতে 

গ. বেড়াতে ঘ. বেদনা কমাতে

১৬. ‘নির্মল’ শব্দের অর্থ কী? 

ক. পবিত্র খ. সুন্দর 

গ. ভালো ঘ. নিজস্ব

১৭. ‘উপেক্ষা’ শব্দে অর্থ কী? 

ক. অবহেলা করা খ. দূরে থাকা 

গ. কথা না–বলা  ঘ. অপেক্ষা 

∎ নারী

১৮. ‘নারী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কার প্রতি শ্রদ্ধাশীল হবে?

ক. বোনের প্রতি খ. নারীর প্রতি 

গ. মাতার প্রতি ঘ. দাদির প্রতি

১৯. ‘নারী’ কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন—

ক. নারী-পুরুষের ভেদাভেদ রক্ষায় খ. নারী-পুরুষের কল্যাণ কামনায়

গ. নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায় ঘ. নারী-পুরুষের স্বীকৃতির জন্য

২০. ‘বিজয়-লক্ষ্মী নারী’ এখানে কবি কাকে লক্ষ্মী হিসেবে কল্পনা করেছেন?

ক. লক্ষ্মী দেবীকে খ. সরস্বতী দেবীকে 

গ. দুর্গাকে ঘ. নারীকে

২১. নারীদের অবদান ইতিহাসে লেখা হয়নি কেন?

ক. নারীরা দুর্বল বলে খ. ধর্মীয় বিধিনিষেধের কারণে

গ. নারীরা কম শিক্ষিত বলে ঘ. অধিকার সম্পর্কে অসচেতন ছিল বলে

২২. ‘মহীয়ান’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. শ্রেষ্ঠ খ. অন্যতম 

গ. সুমহান ঘ. আস্থাবান

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক 

১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. গ


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা