ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. এক ‘সৌরবছর’ সময়া কত?
ক. পৃথিবীর একবার আবর্তনের সময়
খ. পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণের সময়
গ. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের সময়
ঘ. সূর্যের পৃথিবীকে প্রদক্ষিণের সময়
২. যে বছর ফেব্রুয়ারি মাসকে এক দিন বাড়িয়ে ২৯ দিন ধরা হয়, সে বছরকে কী বলা হয়?
ক. সান ইয়ার খ. স্টার ইয়ার
গ. লিপ ইয়ার ঘ. লং ইয়ার
৩. কোন দিন সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২১ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
৪. নিচের কোন দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়?
ক. ২১ মার্চ খ. ২২ মে
গ. ২১ জুন ঘ. ২৩ ডিসেম্বর
৫. সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক. ১৩ লাখ খ. ১৪ লাখ
গ. ১৫ লাখ ঘ. ১৫ কোটি
৬. পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭. পৃথিবীতে ঋতু পরিবর্তনের কয়টি কারণ রয়েছে?
ক. ২ খ. ৪
গ. ৫ ঘ. ৬
৮. তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৬টি
৯. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়?
ক. ২১ মার্চ খ. ২৩ এপ্রিল
গ. ২১ জুন ঘ. ২২ সেপ্টেম্বর
১০. কবে সূর্যের উত্তরায়ণের শেষ দিন?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
১১. ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কোন কাল বিরাজ করে?
ক. শীতকাল খ. গ্রীষ্মকাল
গ. শরৎকাল ঘ. বসন্তকাল
১২. ২৩ সেপ্টেম্বর উত্তর গোলার্ধকে কী বলা হয়?
ক. উত্তরায়ণ খ. অধিবর্ষ
গ. বাসন্ত বিষুব ঘ. শারদ বিষুব
১৩. দিনের বেলায় সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্র দেখা যায় না কেন?
ক. সূর্যের প্রখর আলোর কারণে খ. চন্দ্রের আলো যোগ হওয়ার ফলে
গ. চন্দ্রের আলোর প্রতিফলনের দরুন
ঘ. দিনে পৃথিবী ও সূর্যের দূরত্ব বাড়ে বলে
১৪. মহাশূন্যের জড়পিণ্ডগুলো পৃথিবীর দিকে ছুটে আসে কেন?
ক. অভিকর্ষ বলের আকর্ষণে খ. মহাকর্ষ বলের আকর্ষণে
গ. অনিয়মিত গতির কারণে ঘ. পৃথিবীর উজ্জ্বলতার দরুন
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা