মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড

২০২৬ সালের ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের মাদ্রাসার নামে কোনো সংশোধনী থাকলে ১৭ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দপ্তরে ই–মেইলে লিখিত আবেদন পাঠাতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ খ্রিষ্টাব্দেরর ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা কেন্দ্রস্থিত মাদ্রাসার নামসহ প্রকাশ করা হলো (তালিকা সংযুক্ত)।

আরও পড়ুন

কেন্দ্রস্থিত মাদ্রাসার নামে কোনো সংশোধনী থাকলে ১৭ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে ই–মেইলে লিখিত আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

কেন্দ্রতালিকা দেখুন এখানে...

আরও পড়ুন