চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে এ ফল দেখতে পাবেন শিক্ষার্থীরা।

এর আগে ২০ ও ২১ মে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সি ইউনিটে আসন ৪৪১টি। এর আগে ১৬ ও ১৭ মে এ ইউনিটের, ১৮ ও ১৯ মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২২ ও ২৩ মে ডি ইউনিটের এবং ২৪ মে বি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার (২৫ মে) ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

আরও পড়ুন

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ভর্তির জন্য ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তি হতে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।

**চবি সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে