বিএসএমএমইউর জুলাই সেশনের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানের জুলাই ২০২৪ সেশনের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউ এবং এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর জুলাই ২০২৪ সেশনের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম ২৭ আগস্ট পুনরায় শুরু করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। এদিন পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন