ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি ও সমান পরীক্ষার পাঠ্যসূচিও প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এনসিটিবির ওয়েবসাইটে এগুলো প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় শিক্ষাক্রম ২০১২–এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এ শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়নপদ্ধতি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসএসসি/সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।