এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কার ৮৯ জন

এসএসসি পরীক্ষাফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে আজ বুধবার সারা দেশে বহিষ্কৃত হয়েছে ৮৯ পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ৬১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে ২৭ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দাখিলে (ভোকেশনাল) একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

এসএসসিতে আজ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

আরও পড়ুন

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সইয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৪ জন, রাজশাহীতে ৬, কুমিল্লায় ৬, যশোরে ২, চট্টগ্রামে ৩, সিলেটে ১, বরিশালে ৯, দিনাজপুরে ৫ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১৫ জন পরীক্ষার্থী রয়েছে।

আরও পড়ুন