প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
সুষম খাদ্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে
প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে?
ক. নিরাপদ খাবার খ. সুষম খাদ্য
গ. অপুষ্টিকর খাদ্য ঘ. জাঙ্ক ফুড
২. মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণ কম-বেশি হয় কী অনুযায়ী?
ক. বয়স ও জ্ঞান খ. বয়স ও উচ্চতা
গ. বয়স ও কাজ ঘ. উচ্চতা ও ওজন
৩. খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে কী বলে?
ক. খাদ্য গ্রহণ খ. সুষম খাদ্য গ্রহণ
গ. সাধারণ খাদ্য ঘ. খাদ্য বর্জন
৪. সারা বছর পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্যদ্রব্য কী করা উচিত?
ক. পচানো খ. সংরক্ষণ করা
গ. খেয়ে ফেলা ঘ. ফেলে দেওয়া
৫. গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ করা উচিত কেন?
ক. স্বাদ বৃদ্ধিতে খ. পচন রোধে
গ. পুষ্টিগুণ বৃদ্ধি করতে ঘ. ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য কমাতে
৬. কোন খাদ্যে কৃত্রিম রং মিশিয়ে একে আকর্ষণীয় করা হয়?
ক. ভাত খ. কেক
গ. সবজি ঘ. ভিটামিন
৭. কোনটি জাঙ্ক ফুড?
ক. পাউরুটি খ. দই
গ. পরোটা ঘ. পটেটো চিপস
৮. জাঙ্ক ফুড খাবার খেলে কোনটি হতে পারে?
ক. যকৃৎ অকার্যকর হওয়া খ. মোটা হয়ে যাওয়া
গ. শ্বাসকষ্ট ঘ. ক্যানসার
৯. কোন রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়?
ক. ইনফ্লুয়েঞ্জা খ. ডায়রিয়া
গ. জন্ডিস ঘ. আমাশয়
১০. কোন রোগটি অনিরাপদ পানি পান করলে হয়ে থাকে?
ক. বসন্ত খ. আমাশয়
গ. ডেঙ্গু ঘ. বাতজ্বর
১১. সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছরে?
ক. ৬ থেকে ৮ বছরে খ. ৮ থেকে ১৩ বছরে
গ. ১৩ থেকে ১৮ বছরে ঘ. ১৮ থেকে ২৩ বছরে
১২. ছেলেদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন শুরুর বয়স কত?
ক. ৮-১০ খ. ৯-১৫
গ. ১২-১৫ ঘ. ১৩-১৫
১৩. বয়ঃসন্ধিকালে কিসের প্রভাবে শরীরের পরিবর্তন হয়?
ক. পানি খ. হরমোন
গ. রক্ত ঘ. অনুভূতি
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা