উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। বিজ্ঞান (অধ্যায়–৫), জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬
বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৫
১. গুরু মস্তিষ্কের উপরিভাগ অংশকে গ্রে-ম্যাটার বলা হয় কেন?
ক. দেখতে ধূসর বর্ণের খ. দেখতে সাদা বর্ণের
গ. দেখতে হলুদ বর্ণের ঘ. দেখতে লাল বর্ণের
২. ক্রোধ, লজ্জা, গরম ও নিদ্রা—এগুলো নিয়ন্ত্রণ করে কে?
ক. গুরু মস্তিষ্ক খ. লঘু মস্তিষ্ক
গ. মেডুলা ঘ. মধ্য মস্তিষ্ক
৩. স্নাযুতন্ত্রের গঠন ও কাজের একককে কী বলে?
ক. দেহকোষ খ. জননকোষ
গ. নিউরন ঘ. কোষদেহ
৪. নিউরনের প্রধান অংশ কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৫. মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দার নাম কী?
ক. পেরিকার্ডিয়াম খ. ক্যাপসিউল
গ. মেনিনজেস ঘ. প্লুরা
৬. দেহকোষের শ্বসনে উত্পন্ন কার্বন ডাই–অক্সাইড কীভাবে ফুসফুসে যায়?
ক. নিশ্বাসের মাধ্যমে খ. প্রশ্বাসের মাধ্যমে
গ. রক্তের মাধ্যমে ঘ. চর্মের মাধ্যমে
৭. কোষ দেহ থেকে উত্পন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?
ক. ডেনড্রন খ. অ্যাক্সন
গ. সিন্যাপস ঘ. নিউরন
৮. ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোনটির প্রভাবে?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
৯. বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন
গ. ইথিলিন ঘ. ফ্লোরিজেন
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফাইজা তার ঘরে রাখা মরিচগাছের খোলা জানালার দিকে যাওয়ার প্রবণতা, সবুজ মরিচ পেকে লাল না হওয়া, গাছটির স্বাভাবিক বৃদ্ধি না হওয়া লক্ষ করল।
১০. উদ্দীপকের উদ্ভিদটির শেষ সমস্যার জন্য কোন হরমোন দায়ী?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
১১. উদ্দীপকের প্রথম দুটি সমস্যার জন্য দায়ী—
i. ফ্লোরিজেন ii. অক্সিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ছোট দিনের উদ্ভিদ কোনটি?
ক. চন্দ্রমল্লিকা খ. সূর্যমূখী
গ. গোলাপ ঘ. গম
১৩. শাখা কলমে মূল উত্পাদনে সাহায্য করে কোনটি?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
১৪. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. স্নায়ুরজ্জু খ. মস্তিষ্ক
গ. নিউরন ঘ. মেরুরজ্জু
১৫. নিউরন কোনটির প্রধান অংশ?
ক. মস্তিষ্ক খ. স্নায়ুতন্ত্র
গ. ত্বক ঘ. স্নায়ুরজ্জু
১৬. নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
ক. জিব্বেরেলিন খ. সাইটোকাইনিন
গ. ফ্লোরিজেন ঘ. অক্সিন
১৭. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. নিউরন খ. যকৃত
গ. হৃৎপিণ্ড ঘ. চুল
১৮. নিউরনের প্রধান অংশ কোনটি?
ক. অ্যাক্সন খ. ডেনড্রাইট
গ. ডেনড্রন ঘ. কোষদেহ
১৯. একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. অসংখ্য
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা