এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। ১২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।