এইচএসসি ২০২৬। জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)—ক্রসিংওভারের সূচনা ঘটে প্যাকাইটিনে
জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. কোষচক্রের প্রস্তুতি পর্যায়ে—
i. কোষস্থ ক্রোমোজোমাল DNA এর অনুলিপন
ii. ATP সরবরাহ বৃদ্ধি হয়
iii. RNA ও প্রোটিন সংশ্লেষণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. কোষ প্রস্তুতির DNA অনুলিপন উপপর্যায়ে—
i. DNA এর অনুলিপন হয় ii. ৩০–৫০ শতাংশ সময় ব্যয় হয়
iii. বিভিন্ন প্রোটিন ও RNA সংশ্লেষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আলম স্যার উদ্ভিদবিজ্ঞান ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের একটি পর্যায় নিয়ে আলোচনা করছিলেন। যেখানে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান করে এবং জলযোজন ঘটে।
৩. শিক্ষকের বর্ণিত পর্যায়টি মাইটোসিসের কোন পর্যায়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৪. ওপরের মাইটোসিসের পর্যায়ে—
i. স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে
ii. স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয় iii. কোষপ্লেটের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়?
ক. ডিপ্লোটিন খ. লেপ্টোটিন
গ. ডায়াকাইনেসিস ঘ. প্যাকাইটিন
৬. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
চিত্রটির আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৭. চিত্রটি কোষ বিভাজনের কোন পর্যায়ের?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. ডায়াকাইনেসিস ঘ. ডিপ্লোটিন
৮. চিত্রের A অংশে ঘটেছে—
i. শক্তির বিনিময় ii. জিনের বিনিময়
iii. চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. প্রো–মেটাফেজ
১০. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
১১. মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো—
i. খাটো ও মোটা হয় ii. বিষুবীয় প্লেটে থাকে
iii. মেটাকাইনেসিস ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. মিয়োসিসের কোন উপপর্যায়ে প্রান্তীয়করণ দেখা যায়?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. ডিপ্লোটিন ঘ. প্যাকাইটিন
১৩. কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
সঠিক উত্তর
১. ঘ ২. ক ৩. ঘ ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা