জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে মেয়ে শিফটের ফল প্রকাশ, পাসের হার ৫১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মেয়ে শিফটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে পাসের হার ৫১ শতাংশ। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

চলতি শিক্ষাবর্ষে ছেলে-মেয়ে আলাদা ইউনিটে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে পাবেন শিক্ষার্থীরা।

‘ডি’ ইউনিটে মেয়েদের ১৫৫টি আসন। এ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩৭ হাজার ৮৭৭টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী। এ পরীক্ষায় পাস করেছেন ১২ হাজার ৯০০ জন। এ হিসাবে পাসের হার ৫১ দশমিক ৬ শতাংশ।