বাউবির এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৬০.৭১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার-২০২৫ এর ফলাফল আজ সোমবার (২১ জুলাই) প্রকাশিত হয়েছে। বাউবির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে পাসের হার শতকরা ৬০ দশমিক ৭১। বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ১ম ও ২য় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ৩০ হাজার ১৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৮ হাজার ৭১০ জন।

আরও পড়ুন

উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৫৪ জন। ফলাফল সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন