জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বুধবার

জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীরা। গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ফরিদপুর, ৫ জানুয়ারি ২০২৬ছবি: আলীমুজ্জামান

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। বুধবার বেলা ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ২০২৬ সালের ৬ জানুয়ারি।

আরও পড়ুন

শিক্ষার্থীরা দুইভাবে ফলাফল দেখতে পারবে—

১.

অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

২.

এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

আরও পড়ুন