বিএসএমএমইউতে রেসিডেন্সি ফেজ-‘এ’ ও ‘বি’র মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২৩ শিক্ষাবর্ষের এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ (প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ) এবং ফেজ-‘বি’–এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ ও ‘বি’–এর বিভিন্ন বিষয়ের পরীক্ষা বিএসএমএমইউর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সব অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।