বিএসএমএমইউর এমমেড কোর্সের মৌখিক, ক্লিনিক্যাল ও থিসিসের সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২৩ সেশনের এমমেড কোর্সের মৌখিক, ক্লিনিক্যাল ও থিসিস পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। গতকাল শনিবার বিএসএমএমইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমমেড কোর্সের প্রথম অংশের মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা  ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এমমেড থিসিস পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এমমেড কোর্সের মৌখিক, ক্লিনিক্যাল এবং থিসিসের সব পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

সব পরীক্ষা সেন্টার অব মেডিকেল এডুকেশন (সিএমই) ভেন্যুতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।