জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৪৪২২৩ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৫১ জন ভর্তিচ্ছু।
শনিবার তিনটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে, চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১টায় এবং চলবে বেলা ২টা পর্যন্ত। আর তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল ৪টায়। এ পরীক্ষা শেষ হবে বিকেল ৫টায়।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এর পরে ২৮ ফেব্রুয়ারি সি ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।