জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি, আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন প্রাথমিক আবেদন কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করে কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ১৬ মার্চ ২০২৬ সালের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন

সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষকে ১৮ মার্চ মধ্যে আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করতে হবে। আবেদনকারীপ্রতি ৮০০ টাকা হারে বিশ্ববিদ্যালয়ের অংশ ‘ভর্তি ফান্ড’-এ ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus/Important Notice’ অপশন থেকে জানা যাবে।

আরও পড়ুন