এইচএসসি ২০২৬। জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)—অ্যানাফেজ গতি পর্যায় নামে পরিচিত
জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
ক. মেটাফেজ খ. অ্যানাফেজ
গ. টেলোফেজ ঘ. প্রোফেজ
২. কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?
ক. মেটাকাইনেসিস খ. ইন্টারকাইনেসিস
গ. ক্যারিওকাইনেসিস ঘ. সাইটোকাইনেসিস
৩. কোষ চক্রের কত সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয়?
ক. ৫–১০% খ. ৩০–৪০%
গ. ৩০–৫০% ঘ. ৫০–৬০%
৪. কোষচক্রের ইন্টারফেজ দশায় কত ভাগ সময় লাগে?
ক. ৫–১০ খ. ২০–৩০
গ. ২৫–৩০ ঘ. ৯০–৯৫
৫. ইন্টারফেজ পর্যায়ের নিউক্লিয়াসকে কী বলা হয়?
ক. গাঠনিক নিউক্লিয়াস খ. বিপাকীয় নিউক্লিয়াস
গ. সংশ্লেষীয় নিউক্লিয়াস ঘ. অগাঠনিক নিউক্লিয়াস
৬. অ্যানাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
ক. মেটাসেন্টিক খ. সাবমেটাসেন্টিক
গ. অ্যাক্রোসেন্টিক ঘ. টেলোসেন্টিক
৭. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৮. অ্যানাফেজ কী নামে পরিচিত?
ক. মধ্যপর্যায় খ. আদ্য পর্যায়
গ. গতি পর্যায় ঘ. অন্ত পর্যায়
৯. কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে?
ক. Pteris খ. Riccia
গ. Chlamydomonas ঘ. Marchantia
১০. মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ কতটি ধাপে বিভাজিত হয়ে চারটি কোষ সৃষ্টি করে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১১. বেনেডিন ও হাউসার কোন জীবের গ্যামিটে হ্যাপ্লয়েডসংখ্যক ক্রোমোজোম লক্ষ করেন?
ক. Ascaris খ. Spirogyra
গ. Tenia ঘ. Ulothrix
১২. কত সালে স্ট্রাসবার্জার মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?
ক. ১৮৮৮ খ. ১৯৮২
গ. ১৯৮৩ ঘ. ১৯৮৮
চিত্রের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৩. X-এর পূর্ববর্তী ধাপকে কী বলে?
ক. আদ্য পর্যায় খ. মেটাফেজ–১
গ. অ্যানাফেজ–১ ঘ. গতি পর্যায়
১৪. চিত্রে Y ধাপের বৈশিষ্ট্য হচ্ছে—
i. নিউক্লিয়াসের জলযোজন ii. স্পিন্ডল যন্ত্রের বিলুপ্ত হওয়া
iii. নিউক্লিওলাসের আবির্ভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা