এসএসসি ২০২৬। বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১)—রক্তশূন্যতা রোগ হয় হিমোগ্লোবিনের অভাবে
বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
২. গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ
গ. সুক্রোজ ঘ. বিটা ক্যারোটিন
৩. কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে?
ক. ভিটামিন এ খ. প্রোটিন
গ. ভিটামিন ডি ঘ. শর্করা
৪. অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. পিরিডক্সিন খ. থায়ামিন
গ. কোবালামিন ঘ. নিয়াসিন
৫. কমলালেবুতে কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ
গ. সুক্রোজ ঘ. বিটা ক্যারোটিন
৬. কী কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়?
ক. অ্যান্টিবডি খ. হিমোগ্লোবিন
গ. ফসফরাস ঘ. সালফার
৭. মানুষের দেহ গঠনের খাদ৵ কোনটি?
ক. আমিষ খাদ৵ খ. শক৴রা খাদ৵
গ. স্নেহ খাদ৵ ঘ. ভিটামিন খাদ৵
৮. অ্যাসিটিক অ্যাসিডের ৫ শতাংশ দ্রবণকে কী বলে?
ক. এনজাইম খ. ভিনেগার
গ. সালফেট ঘ. ফসফেট
৯. সালফেটের লবণ ব্যবহারের ফলে কিসের বৃদ্ধি কমানো যায়—
i. ছত্রাক ii. ব্যাকটেরিয়া
iii. অন্যান্য অণুজীব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, ও iii
১০. ফলের রস ও ফলের শাঁস সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিনেগার খ. অ্যাসিটিক অ্যাসিড
গ. সোডিয়াম বেনজোয়েট ঘ. লবণ
১১. আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সে জন্য কী স্প্রে করে?
ক. কালটার খ. ভিনেগার
গ. কার্বাইড ঘ. অ্যালকোহল
১২. ফল পাকানোর জন৵ ক্যালসিয়াম কার্বাইড বাতাসের সংস্পর্শে এসেই কোন বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয়?
ক. অ্যাসিটিলিন ইথানল খ. অক্সাইড সালফার
গ. জিবেরেলিন ঘ. অ্যালকোহল
১৩. এইডস সংক্রামক রোগ কত সালে চিহ্নিত হয়েছিল?
ক. ১৯৮০ খ. ১৯৮১
গ. ১৯৮৫ ঘ. ১৯৮৭
১৪. মানবদেহে রোগজীবাণু আক্রমণ প্রতিরোধের ক্ষমতাকে কী বলে?
ক. অ্যান্টিজেন খ. ইমিউনিটি
গ. অ্যান্টিবডি ঘ. প্রিভেন্টস
১৫. রক্তের মধ্যে কে অ্যান্টিবডি তৈরি করে?
ক. হিমোগ্লোবিন খ. লিম্ফোসাইট
গ. আরবিসি ঘ. অণুচক্রিকা
১৬. রক্তের কোন কণিকাটি মানবদেহের শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়?
ক. অণুচক্রিকা খ. শ্বেতকণিকা
গ. লোহিত কণিকা ঘ. এনজাইম
১৭. নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?
ক. ভিটামিন এ খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন
সঠিক উত্তর
১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. গ
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা