এসএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৩)
মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে
ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. দেয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়?
ক. শ্রেণিকক্ষ খ. মাঠ
গ. পর্বত ঘ. জলবায়ু
২. মূল মধ্যরেখা থেকে ৫° পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে?
ক. ১৬ মিনিট খ. ২০ মিনিট
গ. ২৪ মিনিট ঘ. ২৮ মিনিট
৩. মানচিত্রের ইংরেজি শব্দ কোনটি?
ক. Map খ. Mep
গ. Mat ঘ. Ment
৪. Mappa শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি খ. উর্দু
গ. ল্যাটিন ঘ. স্প্যানিশ
৫. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক. ভূ–সংস্থানিক মানচিত্র খ. মৌজা মানচিত্র
গ. দেয়াল মানচিত্র ঘ. ভূ–চিত্রাবলি মানচিত্র
৭. বাংলাদেশে সাধারণত কোন স্কেল অনুসরণ করা হয়?
ক. ব্রিটিশ স্কেল খ. আমেরিকান স্কেল
গ. ফরাসি স্কেল ঘ. জাপানি স্কেল
৮. স্থান অনুযায়ী জনসংখ্যা দেখানো হয় কোন ধরনের মানচিত্রে?
ক. ভূতাত্ত্বিক খ. সামাজিক
গ. সাংস্কৃতিক ঘ. বণ্টন
৯. কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে?
ক. GPS খ. GIS
গ. Are-Info ঘ. Are-View
সঠিক উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা