জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি শেষ পর্বে আবেদন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৩ সালে বিএ, বিএমএস, এমএসএসে, ২০২০-২১ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে, ২০২১-২২ শিক্ষাবর্ষে এবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সগুলোতে রিলিজ স্লিপে আবেদন শুরু হবে আজ বৃহস্পতিবার, চলবে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে যে আবেদনকারীরা মেধাতালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীকালে ভর্তি বাতিল করেছেন, সেই আবেদনকারীদের মেধাতালিকায় স্থান পেতে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া

রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Masters (Prof.) Login লিংকে গিয়ে আবেদন ফরমে উল্লেখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর নাম, অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

১.

আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection অপশনে গিয়ে যেকোনো কলেজ Select করলে সেই কলেজে তাঁর ভর্তিযোগ্য (Eligible) কোর্সে শূন্য আসনের তালিকা দেখতে পাবেন। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তাঁর ভর্তিযোগ্য (Eligible) কোর্স নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তাঁর পছন্দ অনুযায়ী তিনটি কলেজে কোর্স নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।

২.

আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফরম আবেদনকৃত কলেজগুলোতে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না।