প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞানের ৩০টি শূন্যস্থান

প্রাথমিক বিজ্ঞান: শূন্যস্থান পূরণ

 

অধ্যায়–১

১. স্যাঁতসেঁতে, ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে — ও ফার্ন জাতীয় উদ্ভিদ।

২. কোনো কোনো উদ্ভিদ বড় উদ্ভিদের গায়ে — নিয়ে বেঁচে থাকে।

৩. স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকাজুড়ে — জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে।

৪. মরুভূমি হলো — আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চল।

৫. মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ তাপমাত্রা ও কম —।

৬. মরুজ উদ্ভিদের মধ্যে রয়েছে খেজুর, ফণীমনসাসহ বিভিন্ন ধরনের —।

৭. — অঞ্চলে জন্মানো উদ্ভিদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন–জাতীয় উদ্ভিদ।

৮. মেরু অঞ্চলের প্রাণীদের মধ্যে রয়েছে শ্বেত ভালুক, সিল ও —।

৯. সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই — আবাসস্থল।

১০. সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক —।

১১. কিছু নিচু এলাকা বছরের বেশির ভাগ সময় — থাকে, এদের জলাভূমি বলে।

১২. সুন্দরবন — পানির জলাভূমির উদাহরণ।

১৩. নির্দিষ্ট পরিবেশের সঙ্গে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে — বলে।

১৪. কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে, তাকে — বলে।

১৫. বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে — থাকতে সাহায্য করে।

১৬. পানিতে সহজে সাঁতার কাটার জন্য হাঁসের পা — হয়।

১৭. মূলত বাসস্থান, আত্মরক্ষা ও প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে — ঘটে।

১৮. শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতা দিয়ে — বের হয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায়।

১৯. পানিশূন্যতা রোধ করতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে — ঝরিয়ে ফেলে।

২০. বনজ পরিবেশের প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য — ফুসফুস থাকে।

২১. পাখিদের দেহে — থলি থাকে, যা উড়তে সহায়তা করে।

২২. মরুজ পরিবেশের উদ্ভিদগুলো পানি জমা করে রাখার জন্য মোটা ও — হয়।

২৩. মরুজ পরিবেশে আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা — রূপান্তরিত হয়।

২৪. মেরু অঞ্চলের প্রাণীদের অধিকাংশই — লোমযুক্ত হওয়ায় সহজে বরফের সঙ্গে মিশে থাকতে পারে।

২৫. জলজ উদ্ভিদের দেহ নরম হয় ও মূল — হয়।

২৬. মাছের দেহের মধ্যভাগ চ্যাপটা এবং মাথা ও লেজের দিক — হওয়ায় এটি সহজে পানিতে চলাচল করতে পারে।

২৭. মাছ — দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়।

২৮. সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে — জমা রাখে।

২৯. জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের — বের হয়।

৩০. সুন্দরবনের মাটি লবণাক্ত ও —।

সঠিক উত্তর

১. আবাসস্থল, ২. স্থলজ, ৩. ঘাস, ৪. স্থলজ, ৫. বৃষ্টিপাত, ৬. ক্যাকটাস, ৭. মেরু, ৮. পেঙ্গুইন, ৯. জলজ, ১০. শৈবাল, ১১. জলমগ্ন, ১২. নোনা, ১৩. অভিযোজন, ১৪. বায়ুকুঠুরি, ১৫. ভেসে, ১৬. পর্দাবিশিষ্ট, ১৭. অভিযোজন, ১৮. পানি, ১৯. পাতা, ২০. শক্তিশালী, ২১. বায়ুভর্তি, ২২. রসালো, ২৩. কাঁটায়, ২৪. সাদা, ২৫. সংক্ষিপ্ত, ২৬. সরু, ২৭. ফুলকা, ২৮. বাতাস, ২৯. শ্বাসমূল, ৩০. ভেজা।

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা