অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতি

অধ্যায় ৪

নিচের চিত্রটি লক্ষ করো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১১. কোন ধরনের প্রতিযোগিতায় এরূপ AR ও MR রেখা পাওয়া যায়?

ক. পূর্ণ প্রতিযোগিতায়

খ. অপূর্ণ প্রতিযোগিতায়

গ. অবাধ প্রতিযোগিতায়

ঘ. আঞ্চলিক প্রতিযোগিতায়

১২. প্রদত্ত চিত্রানুযায়ী AR ও MR রেখার সম্পর্ক—

i. AR > MR

ii. AR ≠ MR

iii. AR = 2MR

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৩. উত্পাদনের প্রতিটি ভিন্ন ভিন্ন ইউনিটকে কী বলা হয়?

ক. বাজার খ. প্ল্যান্ট

গ. ফার্ম ঘ. শিল্প

১৪. এক বা একাধিক প্ল্যান্টের সমন্বয়ে কী গঠিত হয়?

ক. বাজার খ. প্ল্যান্ট

গ. ফার্ম ঘ. শিল্প

১৫. স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতায় কয়ভাবে ভারসাম্য অর্জন করে?

ক. দুইভাবে খ. তিনভাবে

গ. চারভাবে ঘ. পাঁচভাবে

নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৬. প্রদত্ত চিত্রে কোন ধরনের ভারসাম্য নির্দেশ করে?

ক. স্বাভাবিক মুনাফা

খ. অস্বাভাবিক মুনাফা

গ. ক্ষতি ঘ. স্বাভাবিক ক্ষতি

১৭. চিত্রানুযায়ী ফার্মের মুনাফার পরিমাণ কত?

ক. ৫ টাকা খ. ৮ টাকা

গ. ১০ টাকা ঘ. ৫০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬.খ ১৭. গ