এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৮

১৩. বৈদেশিক বাণিজ্যের ফলে—

i. বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায়

ii. অভ্যন্তরীণ সম্পদের কাম্য

ব্যবহার হয়

iii. দেশের অর্থনীতিতে বৈদেশিক প্রভাবমুক্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. প্রচলিত রপ্তানি পণ্য?

ক. জুতা খ. তৈরি পোশাক

গ. চা ঘ. চিনি

১৫. ২০১৪-১৫ অর্থবছরে হিমায়িত খাদ্যদ্রব্য রপ্তানি হয়?

ক. ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার

খ. ৫৬৬ মিলিয়ন মার্কিন ডলার

গ. ৫৬৮ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ৫৭০ মিলিয়ন মার্কিন ডলার

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

‘ক’ দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও সরকার দেশটির সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছে না। ফলে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে।

১৬. উক্ত দেশে রপ্তানি সম্প্রসারণে প্রধান বাধা—

i. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার না থাকা

ii. দক্ষ মানবসম্পদের অভাব

iii. উৎপাদনের ঘাটতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. বিশ্বায়নের ফলে—

i. প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়

ii. দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়

iii. উন্নত দেশের আধিপত্য সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. ২০১০-১১ অর্থবছরে চাল আমদানির মূল্য কত ছিল?

ক. ৫,৫১০ মিলিয়ন মার্কিন ডলার

খ. ৫,৬২৫ মিলিয়ন মার্কিন ডলার

গ. ৫,৮০০ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ৫,৯৩০ মিলিয়ন মার্কিন ডলার

১৯. ২০১৬ এপ্রিল পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ছিল?

ক. ২১.১১ মিলিয়ন মার্কিন ডলার

খ. ২৭.৪৫ মিলিয়ন মার্কিন ডলার

গ. ২৬.০৩ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ২৯.১৩ মিলিয়ন মার্কিন ডলার

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ