আলিম পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার সংক্রমণ বেড়ে যাওযায় ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। গতকাল বুধবার (৩০ জুন) ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ ১ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে বুধবার (৩০ জুন) মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাদরাসা অধিদপ্তর জানিয়েছে, ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য তৈরি করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী এসব অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি ও যুক্তিবিদ্যা—এই সাত বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এই সাত বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফট কপি ও হার্ড কপি তৈরি করা হয়েছে।

এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৮০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের আলিম পরীক্ষা নেওয়া হবে।

এদিকে আলিম পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের জন্য বাংলা ১ম পত্র, পদার্থবিজ্ঞান ১ম পত্র, পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

*আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখতে