এইচএসসি পরীক্ষার্থীদের ২ বিষয়ে অ্যাসাইনমেন্টে সংশোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। এই দুই বিষয়ের সংশোধিত অ্যাসাইনমেন্ট মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ আগস্ট এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। এ অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে এনসিটিবি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র (বিষয় কোড-২৯২) সংশোধন করা হয়েছে। সংশোধিত অ্যাসাইনমেন্টটি প্রকাশ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিচালকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
*সংশোধিত অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন